২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির তিন সদস্য গ্রেপ্তার

বাগমারায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার তিন সদস্যকে পুলিশ আটক করেছে সোমবার গভীর রাতে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 11:48 AM

Updated : 26 Apr 2022, 02:11 PM

আটককৃতরা হলেন নখপাড়া গ্রামের শাহাদাত হোসেন (৪৫), পলাশি গ্রামের নাজমুল (২০) এবং আনোয়ার হোসেন ওরফে বাবুল ওরফে আলতাফ (২৫)। নিজ নিজ বাড়ি থেকে রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারোয়ার জানান, তিন জনই সক্রিয় পূর্ববাংলার কমিউনিষ্ট পার্টির সদস্য। বাগমারা থানায় এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিকেলে এদের আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।