গাজীপুর জেলা ছাত্রদল সভাপতি ও টঙ্গী যুবদল সাধারণ সম্পাদক গ্রেপ্তার
যৌথবাহিনীর সদস্যরা সোমবার গাজীপুর শহর থেকে জেলা ছাত্রদলের সভাপতি সরাফত হোসেনকে গ্রেপ্তার করেছে।
একই দিন টঙ্গী থানা যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল আজিজ প্রিন্স এবং তার সহযোগী আনিসুর রহমান টিটোকেও গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের গাজীপুর থানায় সোপর্দ করা হয়।
টঙ্গী থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, সরাফত ও প্রিন্সের বিরুদ্ধে একটি করে মামলা আছে।
এলাকাবাসী অভিযোগ করেছেন, সরাফত প্রভাব ও ভয়ভীতি দেখিয়ে টঙ্গীতে একচেটিয়া ক্যাবল ও গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করত। ‘সরাফত এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সে টঙ্গী পৌরসভার অধিকাংশ ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ করত। অন্যদিকে প্রিন্সের বিরুদ্ধে পরিবহণ খাত থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
