মহালছড়ির গহীন অরণ্যে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দাতকুপিয়ায় গহীন অরণ্যে শনিবার সকালে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপিন বিহারী চাকমা ওরফে জাইল্যা চাকমাকে দুটি আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।
আটক বিপিন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউপিডিএফ এর সদস্য।
যৌথবাহিনীর সূত্র জানিয়েছে, যৌথবাহিনী ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা একটি থ্রি নট থ্রি রাইফেল ও কার্তুজসহ একটি এসবিবিএলগান উদ্ধার করা হয়।
