আড়াইহাজার উপজেলা আ’লীগ সভাপতি অস্ত্রসহ গ্রেপ্তার
র্যাব--১১ সদস্যরা শনিবার দুপুরে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজালাল মিয়াকে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করেছে।
পরে র্যাব সদস্যরা তাকে নিয়ে বাসায় তল্লাশি চালিয়ে ২ রাউন্ড গুলিভর্তি একটি দেশি রিভলভার উদ্ধার করে। শাহজালাল মিয়াকে আদমজি র্যাবের ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, শাহজালাল মিয়া ঠিকাদারি ব্যবসার সাথে সম্পৃক্ত।
