ব্রাহ্মণবাড়িয়া এক বাবা--মায়ের বিরুদ্ধে শিশুকন্যাকে হত্যার অভিযোগ
জেলার নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামে বৃহস্পতিবার এক বাবা--মা তাদের ১৬ দিনের শিশুকন্যাকে পুকুরে ফেলে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযুক্ত বাবা--মা হলেন কুলিকুন্ডা গ্রামের ইয়াছিন মোল্লা (২২) এবং স্বপ্না বেগম (১৯)। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
নাসিরনগর থানার সেকেন্ড অফিসার মোফাজ্জল হোসেন নফহবংি২৪.পড়স কে জানান, ইয়াছিন ও স্বপ্নার মধ্যে প্রেমের এক পর্যায়ে শারীরিক সম্পর্ক হলে স্বপ্না গর্ভবতী হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে তারা বিয়ে করার দুইমাসের মধ্যে স্বপ্না কন্যা সন্তানটির জন্ম দেন।
মোফাজ্জল হোসেন জানান, সামাজিক কলঙ্ক থেকে মুক্তি পেতে তারা বৃহস্পতিবার শিশুটিকে পুকুরে ফেলে দেন। কিছুক্ষণ পর লাশ ভেসে উঠলে পড়শিরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তিনি জানান, ওই বাবা--মা পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে শুক্রবার শিশুটির ময়না তদন্ত করা হয়।
এ ঘটনায় নাসিরনগর থানার সাব ইন্সপেক্টর আবদুল জলিল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
