স্ত্রী ও দুই ছেলেসহ সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে মামলা
কুমিলা--৪ আসনে বিএনপির সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি এবং তার স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশন (দুদক) মঙ্গলবার গুলশান থানায় একটি মামলা দায়ের করেছে।
দুদকের অনুসন্ধানে জ্ঞাত আয়ের বাইরে মোট ৪ কোটি ৪২ লাখ চারশ’ ১৭ টাকার সম্পদের সন্ধান পাওয়ায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন তার স্ত্রী মাজেদা আহসান এবং ছেলে রিজভিউল আহসান ও রেজোয়ানুল আহসান।
দুদকের উপ--সহকারি পরিচালক আবু সাঈদ বাদি হয়ে দুপুর তিনটায় গুলশান থানায় এ মামলা দায়ের করেন।
গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা হেলালউদ্দিন নফহবংি২৪.পড়স কে জানান, দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং পরস্পর যোগসাজশে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের পাঁচ ধারায় মঞ্জুরুল আহসানসহ চার জনের বিরুদ্ধে এই মামলা হয়েছে।
