চট্টগ্রামের সাবেক সাংসদ রফিকুল আনোয়ার ঢাকায় আটক
চট্টগ্রাম থেকে নির্বাচিত আওয়ামী লীগ এর সাবেক সাংসদ রফিকুল আনোয়ারকে যৌথ বাহিনীর সদস্যরা রোববার রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করেছে বলে একাধিক সূত্র নফহবংি২৪.পড়স কে জানিয়েছে।
সূত্রগুলো জানায়, যৌথ বাহিনীর একটি দল রোববার রাত ১২ টার দিকে পল্টন এলাকার একটি আবাসিক হোটেলের নীচের রেস্টুরেন্ট থেকে তাকে আটক করে নিয়ে যায়।
রফিকুল আনোয়ার বিগত জাতীয় সংসদে চট্টগ্রাম-৪ (ফটিকছড়ি) নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সাংসদ ছিলেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়াল নফহবংি২৪.পড়স কে বলেন, “রফিকুল আনোয়ারকে একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরাও খবর পেয়েছি। তবে এ বিষয়ে যৌথ বাহিনীর পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি।
