২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর ২৪টি বস্তিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩৪

গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার রাজধানীর ২৪টি বস্তিতে একযোগে অভিযান চালিয়ে কমপক্ষে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 11:31 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

স্বাধীনতা দিবস উপলক্ষে নাশকতা এড়াতে এবং লুকিয়ে থাকা সন্ত্রাসী গ্রেপ্তারের জন্য এ অভিযান চালানো হয়।

ডিবি সূত্র জানায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুুলিশের কমিশনার আব্দুল জলিলের নেতৃত্বে ডিবির সবগুলো টিম (১০টি) দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত কল্যানপুর, খিলগাঁও, মিরপুর ও আগারগাঁও এলাকাসহ ২৪ টি বস্তিতে একযোগে অভিযান চালায়। এ সময় বিভিন্ন অভিযোগে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। এদের অধিকাংশই ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কমিশনার আব্দুল জলিল নফহবংি২৪.পড়স কে জানান, রাজধানীর চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদের বেশিরভাগই বিভিন্ন বস্তি ও আবাসিক হোটেলগুলোতে আত্মগোপন করে থাকে এবং সুযোগ বুঝে বিভিন্ন অপরাধে অংশ নেয়। এ ধরনের কোন সন্ত্রাসী যাতে লুকিয়ে থাকতে না পারে সে জন্যই এ অভিয়ান চালানো হচ্ছে।

আবাসিক হোটেল ও বস্তিতে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।