২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের পোল্ট্রি খামারগুলোতে নজরদারি জোরদার

এভিয়েন ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) ভাইরাস যাতে সাভারের অন্যান্য পোল্ট্রি খামারে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 09:24 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

পশু সম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা রোববার সাভারের ১১৬টি পোল্ট্রি খামার পরিদর্শন করেছেন। ভাইরাস কবলিত বিমান পোল্ট্রি খামারের এক কিলোমিটার এলাকায় র‌্যাপিড রেসপন্স টিমের (আরআরটি) চারটি দল সার্বক্ষণিক অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ওই খামারের তিন কিলোমিটার এলাকায় মুরগি পরিবহনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এ ছাড়া সাভার এলাকায় ভাইরাসটির ব্যাপারে সতর্ক হওয়ার জন্য পাঁচটি গ্রামে মাইকিং করা হয়েছে।

বার্ড ফ্লু ভাইরাস সনাক্তের পর সাভার পশু হাসপাতালে পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকে পশু চিকিৎসক ও তাদের কয়েকজন সহযোগীকে প্রেষণে নিযুক্ত করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে তারা রোববার বিভিন্ন এলাকায় গিয়ে ১১৬টি খামার পরিদর্শন করেন। তারা খামার মালিক ও কর্মীদের বায়োসিকিউরিটি জোরদার ও পরিস্কার--পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিতে পরামর্শ দিয়েছেন। এ ছাড়া সংশ্লিষ্ট খামারের যাবতীয় তথ্য সংগ্রহ করেন।

এদিকে খামার মালিকরা বাজার থেকে জীবাণুনাশক ওষুধ কিনে দিনে কয়েক দফায় তাদের খামারে ¯েপ্র করছেন। এ ছাড়া শ্রমিকরা হাত মোজা ব্যবহার করে খামারের ময়লা আবর্জনা পরিষ্কার করছেন।

সাভারের রাজাসন এলাকার এস ইসলাম পোল্ট্রি খামারের মালিক শফিকুল ইসলাম, ধলপুর এলাকার খামার মালিক ডা. শাহজাহানসহ বিভিন্ন খামার মালিকরা সরকারের কাছে বিনামূল্যে জীবাণুনাশক ওষুধ প্রদানের দাবি জানান।

তারা এ অবস্থায় পশু সম্পদ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে ডিম ও মুরগীর বাজার পরে যাওয়ায় খামারিরা দিশেহারা হয়ে পড়েছে।

ভাকুর্তার খাগুরিয়া গ্রামের খামার মালিক মাসুদ বলেন, খাদ্য মূল্য আকাশ ছোয়া অথছ ডিম ও মুরগীর দাম প্রতিদিনই কমছে। বিষয়টির দিকে সরকারের দৃষ্টি দেওয়ার দাবি জানান তিনি।

সাভার পশু হাসপাতালে আলাপকালে ঢাকা জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. মুন্সি এনামুল হক নফহবংি২৫.পড়স --কে বলেন, “আমাদের প্রতিবেশী অনেক দেশেই ভাইরাসটি সনাক্ত হয়েছে। তারা সংকট মোকাবেলা করেছে। আমরাও পারবো।” একই কথা জানান উপজেলা পশু কর্মকর্তা আরিফুল ইসলাম শাহীনও।

বাংলাদেশ অ্যাগ্রো প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি তাহের আহমেদ সিদ্দিকী এ প্রসঙ্গে বলেন, “বিষয়টি নিয়ে আমরা স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় আছি। তবে এবিষয়ে খামার মালিকরা যথেষ্ট সতর্ক।”

তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াসহ অনেক দেশে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেখা দিয়েছিল। তারা দ্রুত এ রোগের বিস্তার রোধ করতে সক্ষম হয়েছিল। বাংলাদেশও পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে। ২০০৪ সাল থেকে খামারিরা এ রোগের প্রতিরোধে প্রশিক্ষণ নিচ্ছে।

সাভার ও ধামরাই সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর রেজাউর রহমান বলেন, “আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি। ভাইরাস কবলিত এক কিলোমিটার এলাকায় সেনা সদস্যের একটি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।