২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে শাহপরান (র:) এর মাজারে তিনদিন ব্যাপী ওরস শুরু

সিলেট হযরত শাহপরান (র:) এর মাজারে বার্ষিক ওরস শরীফ শুরু হয়েছে শনিবার থেকে । তিনদিন ব্যাপী এ ওরস উপলক্ষে মাজার এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 09:30 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

প্রতি বছরের ৪, ৫ ও ৬ রবিউল আউয়াল এ ওরস পালন করা হয়।

ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের পদভারে শাহপরান এলাকা মুখরিত হয়ে উঠেছে। মাজারের রাস্তার দু’পাশে গড়ে উঠেছে অস্থায়ী বিভিন্ন পণ্যের দোকান।

রোববার সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে ভক্তদের নিয়ে মাজারে গোলাপ ছড়ানো, বাদ যোহর গরু জবাই, সারারাত জিকির ও মিলাদ মাহফিল এবং সোমবার বাদ ফজর তবারক বিতরণ, বাদ আসর শরবত বিতরণ এবং সবশেষে শেষে ফাতেহা পাঠের কর্মসূচি রয়েছে।