২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের অভিযানে ছিনতাইকারী ও প্রতারক চক্রের ১৮ জন গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) সদস্যরা রাজধানীর কোতোয়ালী থানার একটি হোটেলে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১১ জনকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 07:12 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

অন্যদিকে খিলগাঁও থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে জাল স্ট্যাম্প প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে র‌্যাব--৩ এর একটি দল শনিবার দুপুরে কোতোয়ালী থানার হোটেল আল-রহমানে অভিযান চালায়। র‌্যাব সদস্যরা হোটেলের একটি কক্ষে লুকিয়ে থাকা অবস্থায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২৫ টি মোবাইল টেলিফোন সেট, একটি ঘড়ি, নগদ ১২ হাজার টাকা এবং ৩৬ হাজার টাকার মোবাইল ফোন কার্ড উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো শাহজাহান (২২), মিজান (২২), মোখলেস (২৪), কামাল (২৩), রফিকুল (২৬), জসিম (৩২), মনির (৩৫) জাহাঙ্গীর (৩৭), আনোয়ার (২২), হারুন (২১) এবং ইব্রাহীম (২৬)।

অন্যদিকে র‌্যাব--২ এর একটি দল শুক্রবার গভীর রাতে খিলগাঁও থানা এলাকার ১/১১ পূর্ব বাসাবোর একটি বাড়িতে অভিযান চালিয়ে জাল স্ট্যাম্প তৈরি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কয়েক হাজার জাল স্ট্যাম্প এবং স্ট্যাম্প তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো আবুল হোসেন তালুকদার (৬৫), আরিফ (৪০), নজরুল ইসলাম (৪২), শোয়েব শিকদার (৩৩), শাহাদত হোসেন (৪০), ফখরুল ইসলাম (৩৭) এবং বশীর (৫০)।