চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বৃহস্পতিবার রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বিডিআর দাবি করেছে, কিরণগঞ্জের মোজাম্মেল হক (২২) রাত সাড়ে নয়টার দিকে জমিতে সেচের পানি দিতে গেলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে।
বিডিআরের ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখতার হোসেন শুক্রবার দুপুরে নফহবংি২৪.পড়স -কে জানিয়েছেন, সীমান্তের ১৭৭ মেইন পিলার এবং পাঁচ ও ছয় উপ--পিলারের মাঝামাঝি স্থানে ভারতের মালদহ জেলার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের সুখদেবপুর ক্যাম্পের জওয়ানরা ভারত সীমান্ত থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বিএসএফ পরে তার লাশ সীমান্তের ওপারে নিয়ে যায়।
৩৯ রাইফেল ব্যাটালিয়ন লাশ ফেরত চেয়ে এই ঘটনার লিখিত প্রতিবাদ জানিয়েছে বলেও তিনি জানান।
