২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এপিএসকে একমাসের আটকাদেশ

বুধবার যৌথবাহিনীর হাতে আটক হওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সহকারি একান্ত সচিব (এপিএস) মীর্জা হায়দার আলী, মামাতো ভাই সালাউদ্দিন চৌধুরী ও নেত্রকোনা থানা বিএনপির সম্পাদক রফিকুল ইসলাম জুয়েলকে এক মাসের আটকাদেশ দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 07:10 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বৃহস্পতিবার নেত্রকোনার ম্যাজিস্ট্রেট আদালত এ নির্দেশ দিয়েছে।

এর আগে বুধবার নেত্রকোনা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সম্পদের হিসাব দাখিল করতে গিয়ে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন ওই তিনজন।

গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারের পর নেত্রকোনা থানায় নিয়ে বুধবার সারা রাত যৌথ বাহিনীর কর্মকর্তারা মীর্জা হায়দারকে জিজ্ঞাসাবাদ করেছে। বৃহস্পতিবার সকালে তাকে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মদন থানা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে এক মাসের আটকাদেশের প্রস্তাব করা হলে আদালত সে প্রস্তাব মঞ্জুর করেন।

জানা গেছে, সাবেক প্রতিমন্ত্রী বাবরের কর্মকাণ্ড এবং নামে--- বেনামে থাকা নিজের সম্পদের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া, জেএমবির কর্মকান্ড সম্পর্কে হায়দারের সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

যৌথবাহিনীর সদস্যরা বুধবার রাতে সালাউদ্দিনকেও ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বলে জানা গেছে।