ঘোড়াশাল সার কারখানায় উৎপাদন বন্ধ
—যান্ত্রিক ত্র“টির কারণে বিসিআইসির নিয়ন্ত্রণাধীন ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার উৎপাদন বৃহস্পতিবার দুপুর থেকে বন্ধ হয়ে গেছে।
কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) আবু জামাল উদ্দিন সরদার জানান, গ্যাস টারবাইন পাওয়ার জেনারেটরে (জিডিটিজি) ত্র“টির কারণে কারখানাটি বন্ধ হয়ে যায়।
প্রতিদিন ১৩শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম এই কারখানা আগামী তিন দিনের মধ্যে আবার সচল হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
