২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রিহ্যাব মেলা শুরু

‘পরিবেশ বান্ধব নিরাপদ আবাস’-- শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে শুরু হয়েছে তিনদিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 10:25 AM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বৃহস্পতিবার সকালে মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী শাহ মুহাম্মদ আখতার উদ্দীন।

চিটাগাং ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত এ মেলায় ৪০টি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ২০০টি হাউজিং প্রকল্প এবং দুই হাজার ফ্ল্যাটের কর্মসূচি নিয়ে মেলায় অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিকল্পিত নগরীর জন্য পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলা জরুরি। হাউজিং ব্যবসায়ীদের শুধু ব্যবসা না দেখে নগরীতে নিরাপদ আবাস সৃষ্টির ব্যবস্থা করতে হবে।    

ইঞ্জিনিয়ার আব্দুল আউয়ালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইঞ্জিনিয়ার আলী আশরাফ, স্থপতি সৈয়দ সিরাজুল হক, তানভিরুল হক উপস্থিত ছিলেন।