২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সন্ত্রাসী গফুর মেম্বর গ্রেপ্তার

যৌথ বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী ও হত্যার অভিযোগে যাবজ্জীবন সাজা পাওয়া আসামী আব্দুল গফুর মেম্বরকে বৃহস্পতিবার গভীর রাতে আটক করেছে সাতক্ষীরার তালা থানার পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 04:21 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজা পাওয়া ছাড়াও গফুরের বিরুদ্ধে অন্য একটি হত্যা মামলা এবং ঘের দখল, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে আটটিরও বেশি মামলা রয়েছে।