মুনাফা নয় মানের প্রতি গুরুত্ব দিন: সিএস করিম
কৃষি উপদেষ্টা সি এস করিম মুনাফা অর্জনের চেয়ে গুণগত মান নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন।
শেরাটন হোটেলে শুক্রবার বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের (বিএসটিকিউএম) সম্মেলনে উপদেষ্টা বলেন, “সুউচ্চ এবং অপূর্ব নির্মাণশৈলীর ভবনেও অগ্নি নির্বাপণ, জরুরি নির্গমন ব্যবস্থাসহ গুণগত মানের ঘাটতি রয়েছে।”
বাংলাদেশ ইস্পাত প্রকৌশল ভবনের সাম্প্রতিক আগুনের উদাহরণ দিয়ে তিনি বলেন, “একটি সামান্য ত্র“টির কারণেই সম্পূর্ণ নির্মাণটি অকার্যকর হয়ে যেতে পারে।”
একটি পণ্য গ্রহণযোগ্যভাবে পরিবেশনের ক্ষেত্রে লাভের চেয়ে মান নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের মনোযোগী হতে পরামর্শ দেন উপদেষ্টা।
জাপানি রাষ্ট্রদূত মাসায়াকি ইনো, বিএসটিকিউএম সভাপতি এমএ আউয়াল এবং রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেনও অনুষ্ঠানে যোগ দেন।
সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে বিএসটিকিউএম, রিহ্যাব এবং বাংলাদেশ এওটিএস অ্যালামনাই সোসাইটি।
