পণ্য সরবরাহের অবিরাম প্রবাহ নিশ্চিত করতে হবে: প্রধান উপদেষ্টা
পণ্য সরবরাহের অবাধ ও অবিরাম প্রবাহের উপর গুরুত্ব আরোপ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। রোববার স্থানীয় সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, পণ্য সরবরাহ ব্যাহত করতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে।
একদিনের সফরে খুলনা এসে প্রধান উপদেষ্টা এর আগে যেসব গুদাম সিল করা হয়েছে সেসব গুদামও খুলে দেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
তিনি আরও বলেন, “কিছু অসৎ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে যাতে প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন সেদিকেও আপনাদের নজর রাখতে হবে।”
ড. ফখরুদ্দীন আহমদ রোববার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে সকাল ১০টা ১০ মিনিটে খুলনায় পৌঁছান।
খুলনা সার্কিট হাউজে সকাল সাড়ে দশটায় তিনি খুলনা বিভাগের কমিশনার ও জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব, সেনা বাহিনী, বিডিআর আনসারের উদ্ধর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
মধ্যাহ্ন বিরতি শেষে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশ্যে আজ বিকেলেই তারা ঢাকায় ফেরার কথা রয়েছে।
