২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ভিসা নিলেন শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে ভিসা নিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে যান। তিনি সেখানে প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 02:53 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

এসময় তাঁর সঙ্গে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ এবং তাঁর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক। কাজী জাফর উল্লাহ জানান, শেখ হাসিনার আগের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন মেয়াদে তাকে ভিসা দেওয়া হয়েছে। (সংশোধনীসহ)

বৃহস্পতিবার ব্রিটিশ এয়ারওয়েজ এর বিএ--১৪৫ ফ্লাইটে এক মাসের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন হাসিনা। অসুস্থ পুত্রবধু ক্রিস্টিন ওভারমায়ার ও নাতনি সোফিয়া ওয়াজেদকে দেখতে তিনি প্রথমে ওয়াশিংটন যাবেন। গত ৭ মার্চ পুত্রবধু ক্রিস্টিনার গলব্লাডারের অপারেশন হয়েছে।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি বঙ্গবন্ধু ডায়েরি লেখার কাজ শেষ করতে পারেন। এ ছাড়া তাঁর কানের চিকিৎসা করাতে পারেন বলে জানা গেছে।

এরপর তিনি মায়ামিতে যাবেন মেয়ে পুতুলের বাড়িতে। সেখানে কিছুদিন থাকবেন।