২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সারের দাবিতে ময়মনসিংহে মহাসড়ক অবরোধ

সারের দাবিতে ময়মনসিংহের চুরখাই এলাকায় কয়েক হাজার কৃষক মঙ্গলবার সকাল আটটা থেকে পৌনে দশটা পর্যন্ত ঢাকা---ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 03:18 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

এ সময় মহাসড়কে কয়েক’শ গাড়ি আটকা পড়ে। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী এবং পুলিশের সহায়তা ঘটনাস্থলে গিয়ে বুধবার সকালে সার দেওয়ার আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেয়।

বিক্ষুব্ধ কৃষকরা কে বলেন, প্রতিদিনই তারা সারের জন্য বাজারে এসে ফিরে যাচ্ছেন। ডিলারের দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে থেকেও সার পান না। তাই সোমবার রাত ৩টা থেকে তারা বাজারে অবস্থান নেন। সকালে মহাসড়ক অবরোধ করে রাখেন।

ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান ঘটনাস্থল ঘুরে এসে জানান, কৃষকদের দাবির মুখে সার দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।