সাভারে ‘ক্রসফায়ারে’ নিহতের ঘটনায় ২ টি মামলা
সাভারে র্যাবের ‘ক্রসফায়ারে’ তিন সন্ত্রাসী নিহতের ঘটনায় সোমবার মধ্যরাতে দুইটি মামলা হয়েছে। ওইদিন ভোরে সাভারের গাংচিল বাহিনীর তিন সদস্য মোস্তাক, সোহেল ও আবু সালেহ আহমেদ ওরফে সালেহ নামে তিনজন নিহত হয়।
সাভার থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই হেলেনা পারভীন জানান, র্যাব--১১ এর দুই কর্মকর্তা আলমগীর কবির চৌধুরী এবং আবদুল মান্নান বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছেন।
