২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলীর ৫০ কোটি টাকার সম্পদ!

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম নিজের ৫০ কোটি টাকার সম্পদ থাকার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারের পর র‌্যাব--৯ এর কার্যালয়ে জিজ্ঞাসাবাদে তিনি এ তথ্য দেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 11:00 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

র‌্যাব --৯ এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, স্বীকারোক্তি অনুসারে তার সম্পদের তালিকায় আছে বগুড়া--সিরাজগঞ্জ সড়কে মোর্শেদ পেট্রোল স্টেশন, ঢাকার উত্তরায় ৩৬০০ স্কোয়ার ফুট ফ্ল্যাট (দাম আনুমানিক এক কোটি ৩৫ লাখ টাকা), আইডিসিএল (ইন্ডাস্ট্রি এন্ড ডেভেলপিং লিজিং কোম্পানি) এ নিজ নামে সাড়ে সাত কোটি টাকার স্থায়ী আমানত, একই কোম্পানিতে স্ত্রীর নামে এক কোটি টাকার স্থায়ী আমানত, ঢাকার বসুন্ধরা আবাসিক প্রকল্পে ১০ টি প্লট (৪ কাঠার ৪টি, ৩ কাঠার ৪টি এবং ৫ কাঠার ২টি), স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিলেট শাখায় এক কোটি টাকা, ব্র্যাক ব্যাংক উত্তরা শাখায় স্ত্রীর নামে ৬ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ১০ ভরি, একটি এল সিস্টেম কার, একটি জিপ এবং ব্যাংক সিলং এ ৪৪ হাজার টাকা।

সাইফুল ইসলাম ২০০১ সালে সিলেট সিটি কর্পোরেশনে প্রকৌশলী পদে যোগ দেন।

তাকে জিজ্ঞাসাবাদ অব্যহত রেখেছে র‌্যাব।