২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের পুকুর থেকে বিপুল পরিমাণ গুলি ও কামানের গোলা উদ্ধার

রূপগঞ্জ উপজেলার গোলাক্ন্দাাইল ইউনিয়নের জাপান--বাংলাদেশ টেক্সটাইল মিলের পুকুর থেকে পুলিশ বুধবার দুপুরে বিপুল পরিমাণ গুলি ও বিমান বিধ্বংসী কামানের গোলা উদ্ধার করেছে। এগুলো সবই অনেক পুরনো বলে ধারণা করা হচ্ছে। তবে এতো বিপুল পরিমাণ অস্ত্রসামগ্রী ওই পুকুরে কি করে এলো তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 12:34 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ নফহবংি২৪.পড়স --কে জানান, স্থানীয়ভাবে পরিচিত শিহাব ষ্টিল মিলের পুকুরে গোসল করার সময় কয়েকজন কিশোর কয়েকটি গুলি পেয়ে তা ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাদেক মিয়াকে জানায়। পরে পুলিশ ওই পুকুর থেকে চারটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। এগুলো থেকে মেশিনগানের সাড়ে পাঁচ হাজার রাউন্ড গুলি, এসএলআর এর ১৩০০ রাউন্ড গুলি, ট্রেসার বুলেট সাড়ে তিনশ রাউন্ড, বিমান বিধ্বংসী কামানের ৪০ মিলিমিটার গোলা ৪৫টি এবং পদাতিক বাহিনীর ব্যবহৃত ২৫ পাউন্ড ওজনের একটি কামানের গোলা উদ্ধার করে। 

তিনি জানান, উদ্ধার করা এসব গোলাবারুদ ভুলতা পুলিশ ফাঁড়িকে রাখা হয়েছে। জেলা পুলিশ সুপার ছিবগাতউল্লাহ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রূপগঞ্জের দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর কামাল মাহমুদ উদ্ধারকৃত গুলি ও মর্টার শেলগুলো পরিদর্শন করেছেন। উদ্ধারকৃত এসব গোলাবারুদ পরীক্ষা করার জন্য সেনাবাহিনীর অস্ত্র বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।

স্থানীয় লোকজন জানান, এই পুকুরটিতে মাছ চাষ করা হয়। এলাকার লোকজন বিশেষ করে শিল্প কারখানার শ্রমিকরাই এখানে গোসল করে থাকেন। পুকুর থেকে গোলাবারুদ উদ্ধারের ঘটনায় রূপগঞ্জে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ ও সেনা সূত্র জানায়, উদ্ধারকৃত এসব গোলাবারুদ মুক্তিযুদ্ধকালীন নাকি সাম্প্রতিক সময়ের তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে পুকুরে এগুলো কিভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।