২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের মুলাদীতে বোমা ও গুলি উদ্ধার

মুলাদী উপজেলায় বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে হাত বোমা ও গুলিসহ কয়েকটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 02:47 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম নফহবংি২৪.পড়স কে বলেন, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কাজী চরের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহীন হাওলাদারের বাসায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুটি হাত বোমা, রাইফেলের দুই রাউন্ড তাজা গুলি, দুইটি চাকু এবং দুইটি রামদা উদ্ধার করে।

স্থানীয়রা জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহীন পালিয়ে যায়। ওসি জানান, এসআই আবদুর রহিম বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেছেন।