২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডিতে রাজউকের অভিযানে গুঁড়িয়ে গেছে অনেক অবৈধ স্থাপনা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বুধবার নগরীর ধানমন্ডি এলাকায় দিনভর অভিযান চালিয়ে বেশ কয়েকটি বহুতল ভবনের অবৈধ অংশ গুঁড়িয়ে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 09:40 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

রাজউকের ম্যাজিস্ট্রেট আশম ইমদাদুদ দস্তগীরের নেতৃত্বে সেনা বাহিনী ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য সকাল সাড়ে ১১ টা থেকে শুরু করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একটানাএ অভিযান চালায়।   

তবে অভিযান চলাকালে ধানমন্ডি ২৭ নাম্বার সড়কে অবস্থিত অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ভবনের নিচে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভাঙ্গার উদ্যোগ নেওয়া হলেও স্কুল কর্তৃপক্ষের অনুরোধে তা ভাঙ্গা হয়নি।

ছয়তলা ভবনটির নিচ তলায় ভূপৃষ্টের নিচে নকশা বর্হিভূতভাবে অভ্যর্থণা কক্ষ, রিসোর্স সেন্টার ও হিসাব শাখা গড়ে তোলা হয়েছে। রাজউক কর্মকর্তারা অবৈধ এই স্থাপনা ভাঙ্গার জন্য বিকেল সাড়ে চারটার দিকে ভবনটির সামনে বুলডোজার নিয়ে হাজির হন। এসময় স্কুলটির অধ্যক্ষ মার্ক পার্কিনসনসহ উপস্থিত কর্মকর্তারা নিজেরাই স্থাপনা অপসারণ করবেন বলে রাজউকের কাছে সময় চান। সাতদিনের সময় দিয়ে রাজউক দল ফিরে যায়।

এব্যাপাওে জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান কেএম হারুন নফহবংি২৪.পড়স কে বলেছেন, “আমরা আপাতত শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপনা না ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছি এবং বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধুমাত্র নোটিশ দেওয়া হচ্ছে। পরে এসব স্থাপনা ভাঙ্গা হবে।”

এর আগে রাজউকের দল ধানমন্ডি ২৭ নাম্বার সড়কে বেশ কয়েকটি বহুতল ভবনের অবৈধ অংশ ভেঙ্গে দেয়। এর মধ্যে ক্যাপিটাল মার্কেটের পাশে সাবেক রাষ্ট্রদূত শামসুর রহমানের নির্মাণাধীন ছয় তলা ভবনের নীচ তলায় অননুমোদিতভাবে গড়ে তোলা আটটি দোকান ভেঙ্গে দেওয়া হয়।

বহুতলবিশিষ্ট জেনিটিক্স প্লাজার নিচে গড়ে তোলা একটি ডিপার্টমেন্ট স্টোর এর আগে ভেঙ্গে ফেলা হলেও তারা সেখানে নতুন করে স্থাপনা তৈরী করেছিল। এছাড়া ভবনটির উপর তলায় নকশা বর্হিভূত একটি অতিরিক্ত তলা নির্মাণ করে সেখানে ডিফাম নামে একটি হাসপাতাল স্থাপন করা হয়েছিল। রাজউক কর্মকর্তারা দুটি স্থাপনাই আবারো অপসরাণ করেছেন।                       

এছাড়া বুধবারের অভিযানে মালঞ্চ নামে একটি ফাস্টফুডের দোকান, কনকর্ড রয়েল কোর্ট ভবনের সামনের অংশ এবং ক্যালিফোর্নিয়া চিকেন নামে অপর একটি ফাস্টফুডের দোকান ভেঙ্গে দেওয়া হয়েছে।