২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তালিকাভুক্ত সন্ত্রাসী কালা বাবু গ্রেপ্তার

রাজধানীর তালিকাভুক্ত সন্ত্রাসী আব্দুর রহমান ওরফে ইলিয়াস ওরফে কালা বাবুকে শুক্রবার রাতে হাজারীবাগ থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2007, 04:57 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

এছাড়া, একই রাত ১২টার দিকে কোতয়ালি থানার লুৎফর রহমান লেনের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সন্ত্রাসী শরফুদ্দীন ওরফে শামুকে।

ডিবি পুলিশের সহকারী কমিশনার মো. নাজিমুল হক নফহবংি২৪.পড়স কে জানান, কালা বাবুর বিরুদ্ধে হাজারীবাগ থানায় হত্যা, অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে ১২টি মামলা আছে।

তিনি বলেন, ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ শেষে কালা বাবু ও শামুকে শনিবার বেলা তিনটা নাগাদ আদালতে পাঠানো হয়।

ডিবির সহকারী কমিশনার মো. শহিদুল্লাহ জানান, আজিমপুরের ছাপড়া মসজিদ সড়কের ফরিদউদ্দিন সিদ্দীকি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুক্রবার রাত ৮টার দিকে কালা বাবুকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। কালা বাবু এ বছরের ৫ মার্চ কারাগার থেকে ছাড়া পেয়েছিল।

সন্ত্রাসী কালা বাবুকে দুপুরে ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুন--আল রশীদের আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন জানালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে সন্ত্রাসী শামুর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী ১৯৯৬ সালে গণপিটুনি দিয়ে তার ঘাড়ের রগ কেটে দিয়েছিল বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।