২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে মুনতাসীর মামুনের কক্ষে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধানের কক্ষে আগুন লেগে প্রয়োজনীয় নথিপত্র, বই ও কম্পিউটার পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2007, 12:00 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, শনিবার সকাল নয়টায় ইতিহাস বিভাগের প্রধান মুনতাসীর মামুনের কক্ষে আগুনের সুত্রপাত হয়। পরে শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে একটি বইভর্তি আলমারি, একটি এয়ার কন্ডিশনার, একটি কম্পিউটার ও কক্ষে রাখা একটি সোফা--সেট পুরো পুড়ে যায়।

খবর পেয়ে পৌনে দশটায় দমকল বাহিনী ঘটনাস্থলে যাওয়ার আগেই ছাত্ররা আগুন নিভিয়ে ফেলায় দমকল বাহিনী ফিরে যায়।

অধ্যাপক প্রধান মুনতাসীর মামুনের ধারণা “শর্টসার্কিট থেকে আগুনের সুচনা হতে পারে।”

এদিকে আগুন লাগার ঘটনাটি তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রক্টর আ কা ফিরোজ আহমেদকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত দল গঠন করা হয়েছে।

এই দলে কলা বিভাগের ডিন সদরুল আমিন, সিদ্দিকুর রহমান, প্রফেসর ড. নুরুল হুদা আবুল মনসুর, অধ্যাপক মেসবাহ কামাল সহ চীফ ইঞ্জিনিয়ার ও চীফ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার রয়েছেন।