২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ আলাদা করার পুরো কাজ শেষ করতে চার সপ্তাহ সময় পেল সরকার

বিচার বিভাগ আলাদা করার পুরো প্রক্রিয়া সমপন্ন করতে সরকারকে আরও চার সপ্তাহ সময় দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 12:47 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

দেশের নিু আদালত, বিচারক, মামলার সংখ্যা এবং অবকাঠামোগত তথ্য জানাতে আপিল বিভাগ সরকারকে ১৫ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে। এই সময়ের মধ্যে জারিকৃত ফৌজদারী কার্যবিধি সংশোধনীর ত্র“টিগুলো দূর করে বিচার বিভাগ পৃথক করনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে সরকারকে।

রোববার প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগর এই আদেশ দেন।

গত ২৬ ফেব্র“য়ারি আপিল বিভাগ সরকারকে ফৌজদারী কার্যবিধি সংশোধনীসহ নিু আদালতের অবকাঠামোগত তথ্য ১৮ মার্চ আদালতে পেশ করতে সরকারকে নির্দেশ দিয়েছিল। কিন্তু সরকার এই সময়ের মধ্যে তা করতে না পারায় সময়ের আবেদন করে।

সকাল ৯টা ৪০ মিনিটে আদালত শুরু হলে এটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল আদালতকে বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে চার সপ্তাহ দরকার।  আদালত এই সময় দিলে এসব নির্দেশ যথাযথভাবে পালন করা সম্ভব।

এর্টনি জেনারেলের বক্তব্যের জবাবে আদালত বলেন, ১৫ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। এর মধ্যেই আদালতের নির্দেশ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।

এদিকে আদালতের ১২ দফা নির্দেশনার অপব্যাখ্যাকারী নয় সরকারি কর্মকর্তা সশরীরে হাজিরা দেন। নয় সরকারি কর্মকর্তার কৌঁসুলী সিনিয়র অ্যাডভোকেট টিএইচ খান বলেন, নয় সরকারি কর্মকর্তা প্রতিদিনই হাজিরা দিচ্ছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী চারটি বিধিমালা ও ফৌজদারী কার্যবিধি সংশোধন হয়ে গেছে। নয় কর্মকর্তাকে আদালতে উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান তিনি।

আদালত পুনরায় তাদেরকে ১৫ এপ্রিল আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।

আদালতের বাইরে এসে এটর্নি জেনারেল ফিদা এম কামাল সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশ বাস্তবায়ন করতে পারিনি। এজন্য সময় চেয়েছিলাম।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি সরকার বিচার বিভাগ পৃথককরনের জন্য জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত চারটি বিধিমালা প্রজ্ঞাপন আকারে জারি করে। গত ২২ জানুয়ারি ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ জারি করা হয়।