মৌচাকে শেষ হলো চতুর্থ জাতীয় সৃজনী স্কাউট ক্যাম্প
গাজীপুরের মৌচাকে সোমবার শেষ হয়েছে চতুর্থ জাতীয় সৃজনী স্কাউট ক্যাম্প। সোমবার জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এই ক্যাম্প শুরু হয়।
এবারের ক্যাম্পে দেশের বাছাই করা একশটি স্কাউট দলের আটশ স্কাউট, একশ স্কাউট লিডার, স্বেচ্ছাসেবক, রোভার ও কর্মচারীসহ প্রায় এক হাজার সদস্য অংশ নেন।
শুক্রবার শেষ দিনের অনুষ্ঠানমালার মধ্যে ছিল বসন্ত উৎসব, পুনর্মিলন ও মহাতাবু জলসা।
বিলেকে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের উপদেষ্টা মো. মাহবুবউজ্জামান। বাংলাদেশ স্কাউটসের কমিশনার (কর্মসূচি) আবুল কালাম আজাদ এতে সভাপতিত্ব করেন।
সন্ধ্যায় মহাতাবু জলসার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের সহসভাপতি ও শিক্ষা সচিব মামতাজুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী ১৫০ জনের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
