বাংলাভাইয়ের দাফন হবে মায়ের কবরের পাশে
জেএমবির সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের ফাঁসি কার্যকর হওয়ার পর তাকে মায়ের কবরের পাশে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।
তার গ্রামের বাড়ি গাবতলী কর্ণিপাড়ায় এখন ফাঁসির দিনক্ষণের জন্য অপেক্ষা করছেন আত্মীয়--স্বজনরা।
বাংলাভাইয়ের বড় ভাই রফিকুল ইসলাম নফহবংি২৪.পড়সকে জানান, ফাঁসি কার্যকরের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হলে বাংলা ভাইকে দাফন করা হবে মা জহুরা বিবির কবরের পাশে। তবে লাশ আদৌ পরিবারকে দেওয়া হবে কিনা সে ব্যাপারে বাংলাভাই নিজেই সন্দেহ প্রকাশ করেছেন বলে জানান রফিকুর ইসলাম।
কারাগারে দেখা করার সময় এই সন্দেহের কথা বড় ভাইসহ আত্মীয়দের জানিয়েছেন বাংলাভাই।
এদিকে ফাঁসির আগে পরিবারের সদস্যরা বাংলাভাইয়ের সঙ্গে শেষ দেখা করার অপেক্ষায় আছেন। রফিকুল ইসরাম জানান, কাশিমপুর কারা কর্র্তৃপক্ষ জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিঠি পেলেই দেখা করার জন্য তাদের ডাকা হবে।
