গোলাপগঞ্জে মেছো বাঘ আটক
সিলেটের গোলাপগঞ্জের বাদেশ্বর ইউনিয়নের নানিহুরি গ্রামে শুক্রবার রাতে একটি মেছো বাঘ ধরা পড়েছে।
ওই গ্রামের সৈয়দ এনামুল ইসলাম জানান, কিছুদিন থেকে অজ্ঞাত এক প্রাণী তার খামার থেকে প্রায়ই কবুতর খেয়ে যাচ্ছিল। এ জন্য তিনি একটি ফাঁদ পাতেন। শুক্রবার রাতে সেই ফাঁদেই ধরা পরে মেছো বাঘটি।
উপজেলা পশু সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, মেছো বাঘটিকে একটি কমিউনিটি সেন্টারে খাঁচায় রাখা হয়েছে। পরে সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
