২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিনকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

লসএঞ্জেলসে গ্রেপ্তার হওয়া বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির আসামী এ কে এম মহিউদ্দিন আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাসের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে দেশটির সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2007, 09:05 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

প্রধান উপদেষ্টার তথ্য সচিব সৈয়দ ফাহিম মুনয়েম শনিবার নফহবংি২৪.পড়স কে এ কথা জানান।

তিনি জানান, অভিবাসন আইন ভাঙার জন্য মঙ্গলবার মহিউদ্দিন আহমেদকে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্র জানতে পারে বাংলাদেশ সরকার তাকে খুঁজছে। অভিবাসন আইন ভাঙার কারণে যুক্তরাষ্ট্র সরকার কাউকে গ্রেপ্তার করলে তাকে সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানো হয়। তবে এর আগে সংশ্লিষ্ট দেশটির অনুমতি নেওয়া হয়। এজন্য নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাসের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে যুক্তরাষ্ট্র।

ফাহিম মুনয়েম আরো বলেন, মহিউদ্দিন আহমেদ বাংলাদেশে ‘ওয়ানটেড’ হিসাবে চিহ্নিত হওয়ায় তাকে ফেরত পাঠানোর সময় পাহারা দেবে যুক্তরাষ্ট্র অভিবাসন দপ্তর। পুরো প্রক্রিয়া শেষ করার জন্য দুদেশের মধ্যে আলোচনা চলছে বলে জানান প্রধান উপদেষ্টার তথ্য সচিব।