ঘুষ নেওয়ার দায়ে অভিযুক্ত কর কর্মকর্তা ও আইনজীবীদের কারাগারে প্রেরণ
ঘুষ লেনদেনের দায়ে অভিযুক্ত যুগ্ম কর কমিশনার হারুর রশীদ ভূঁইয়া (৪৩) ও দুই আইনজীবী নিতাই চাঁদ তালুকদার (৫৫), মফিজুল ইসলামের (৪৮) জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার পৌনে পাঁচটায় এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম জগন্নাথ দাশ খোকন। মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে কর আপিল অঞ্চল ১ এর দপ্তরে ঘুষ লেনদেনের সময় র্যাব--২ এদের গ্রেপ্তার করে।
পল্টন থানায় বুধবার এই তিন জনকে আসামী করে দণ্ডবিধি ১৬১ এবং ১৬৫ (ক) ধারায় মামলা করা হয়।
পল্টন থানা পুলিশের এসআই অভিযুক্তদের আদালতে পাঠিয়ে প্রতিবেদনে উল্লেখ করে, “র্যাব--২ এর ফোর্স অভিযুক্তদের ঘুষ দেওয়ার সময় নগদ ৩৯ হাজার টাকাসহ জব্দ করা হয়। বিষয়টি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২০ ধারায তদন্ত করা শুরু হবে। তাছাড়া গ্রেপ্তারকৃত কর কর্মকর্তা অভ্যাসগতভাবে ঘুষখোর।”
আদালতের জামিন আবেদন শুনানি করেন এ্যাডভোকেট সৈয়দ মিজানুর রহমান, জসিম উদ্দিন প্রমুখ।
আইনজীবীরা বলেন, “দণ্ডবিধির অভিযোগের এই ধারা দুটি জামিন যোগ্য। এর শাস্তি সর্বোচ্চ তিন বছর। সুতরাং তারা জামিন পেতে পারেন।”
এ বক্তব্যের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের দুর্নীতি দমন কমিশনের কোর্ট প্রসিকিউশন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, “খুব শিগগরিই অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের ২০ ধারা এই মামলাটিতে সংযুক্ত হবে। ওই ২০ ধারা জামিনযোগ্য নয়। এক্ষেত্রে অভিযুক্তদের জামিন দিলে তারা তদন্তে বিঘœ ঘটাবে।”
ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের শুনানি নিয়ে অভিযুক্তদের জামিন নামঞ্জুর করেন এবং কারাগাদের মফিজুলের চিকিৎসার জন্য নির্দেশ দেন।
