সিলেটে প্রকৌশলী সাইফুল কারাগারে
দুর্নীতির দায়ে বরখাস্ত সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী সাইফুল ইসলামকে এক মাসের আটকাদেশ দিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট সদর থানার একটি আদালত দুপুর ১টার দিকে এই আদেশ দিয়ে তাকে জেল হাজতে পাঠায়।
মঙ্গলবার যৌথ বাহনীর আটক করার পর সাইফুল ইসলামকে দীর্ঘ ২৬ ঘন্টা র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
২০০২ সালের জুন মাসে প্রকৌশলী সাইফুল ইসলাম সিলেট সিটি কর্পোরেশনে যোগ দেওয়ার আগে রাহশাহী সিটি কর্পোরেশনে কর্মরত ছিলেন।
