২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে টাকা লুট, কর্মচারী গুলিবিদ্ধ

রাজধানীর লালবাগে শনিবার সন্ত্রাসীরা একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে প্রায় ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2007, 10:04 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

এ সময় তাদের গুুলিতে ইমারত হোসেন (৩৫) নামে এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালবাগের ১০ নলগোলায় ন্যাশনাল গ্লাস এজেন্সিতে রাত ৮টার দিকে ৪/৫ জন সন্ত্রাসী ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু দোকান মালিককে না পেয়ে সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি ছুড়ে দোকানের ক্যাশবাক্স ভেঙে ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ সময় ইমারতের হাত ও পেটে দুটি গুলি বিদ্ধ হয়।

ইমরাত হোসেনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই নাজমুল ইসলাম রাত সাড়ে ৮টায় নফহবংি২৪.পড়স কে বলেন, খবর পেয়ে থানা পুুলিশের একটি টহল দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব না।