তারেক রহমানের সঙ্গে দেখা করলেন স্ত্রী ও ছোট ভাই
ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে রোববার তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দেখা করেছেন। তারেকের ছোট ভাই আরাফাত রহমান কোকোও তার সঙ্গে ছিলেন।
উপ--মহা কারাপরিদর্শক মেজর সামসুল হায়াদার সিদ্দিকী নফহবংি২৪.পড়স কে জানান, কারাগারে জেল সুপারের পাশের অতিথি কক্ষে বিকেল সাড়ে চারটা থেকে প্রায় আধঘন্টা তারেক রহমান স্ত্রী ও ছোট ভাইয়ের সঙ্গে কথা বলেন। সেখানে তখন জেল সুপার শফিকুল ইসলামসহ পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎপর্ব শেষ হওয়ার পর বিকেল পাঁচটায় তারেক রহমানকে আবার কারা হাসপাতালে নেওয়া হয়।
মেজর সিদ্দিকী আরো জানান, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আব্দুল আওয়াল মিয়া আগামীকাল (সোমবার) তারেকের স্বাস্থ্য পরীক্ষা করে তাকে কতদিন কারা হাসপাতালে রাখা দরকার সে ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।
