২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওবায়দুল কাদেরের জামিনের মুল শুনানি ১৫ এপ্রিল

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জামিন আবেদন শুনানির দিন ১৫ এপ্র্রিল নির্ধারণ করেছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 04:44 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদনের গ্রহণযোগ্যতার শুনানি শেষে বিচারক মো. মমিন উল্লাহ এই দিন ধার্য করেন।

শুনানিতে ওবায়দুল কাদেরের আইনজীবীরা বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনি সাবেক মুক্তিযোদ্ধা, সফল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। তিনি কোনো জনসভায় বা গণমাধ্যমে রাষ্ট্র ও জনশৃঙ্ঘলা বিরোধী এবং উস্কানিমূলক বক্তব্য রাখেননি।

গত ৯ মার্চ জরুরি ক্ষমতা অধ্যাদেশের ১৬ ধারায় ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। এর পরদিন রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি, সন্ত্রাসে মদদ দেওয়া, রাজনীতির অন্তরালে উস্কানিমূলক বক্তব্য দিয়ে জণমনে আতঙ্ক সৃষ্টি করা এবং নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগ এনে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।