২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলায় অভিযোগপত্র গ্রহনের শুনানির জন্য তারেক ফের আদালতে

কোটি টাকা চাঁদাবাজির মামলায় চার্জশিট গ্রহনের শুনানির জন্য খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে সোমবার আবার আদালতে হাজির করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 11:49 AM

Updated : 26 Apr 2022, 02:09 PM

দ্রত বিচার আদালত-২এর ম্যাজিস্ট্রেট আব্দুর রউফের আদালতে সকাল ১১টা ৩৫ মিনিটে তাকে হাজির করা হয়। এসময় তার পরণে ছিল আকাশী রংয়ের হাফহাতা শার্ট।

রোববার বিকেলে গুলশান থানা পুলিশ মামলার চার্জশিট জমা দেন। আদালত সোমবার শুনানির দিন ধার্য করে।