২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডুমুরিয়ায় মাদ্রাসা কর্মচারি খুন

খুলনার ডুমুরিয়া থানার রামদিয়া ইউনিয়নের বরুনা দ্বিমুখি দাখিল মাদ্রাসার দপ্তরী জাহাঙ্গীর হোসেনকে (৩২) শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 06:43 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

পুলিশ জানায়, অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে। সোমবার সকালে পুলিশ মাদ্রাসার লাইব্রেরী কক্ষ থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় মাদ্রাসার নৈশ প্রহরী ময়েজ উদ্দিনকে আটক করা হয়েছে।

ডুমুরিয়া থানার এসআই মোহাম্মাদ মামুন জানান, নিহতের সুরত হাল রিপোর্টে আত্মহত্যার কোনো আলামত পাওয়া যায়নি। তাদের ধারণা, জাহাঙ্গীরকে শ্বাসরোধ করে হত্যার পরেই লাশটি লাইব্রেরী কক্ষের ছাদের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

এ ঘটনায় নিহতের মামা আক্তার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।