২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওঁগায় বাংলাভাইয়ের সহযোগী গ্রেপ্তার

নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া গ্রাম থেকে সোমবার দুপুরে জেএমবি নেতা বাংলাভাইয়ের সহযোগী শামসুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নওগাঁর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 07:30 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

আত্রাই থানার ওসি ইসমাইল হোসেন নফহবংি২৪.পড়স কে জানান, ভোঁপাড়া গ্রামের একটি বাসা থেকে বেলা ১টার দিকে তাকে আটক করা হয়।

শামসুল  হুদার বিরুদ্ধে রাজশাহীর বাগমারা থানায় একটি হত্যা মামলা ও আত্রাই  থানায় চাদাঁবাজি এবং মারপিট সংক্রান্ত দুটি মামলা রয়েছে।

শামসুল হুদা ২০০৪ সালে রাজশাহীর বাগমারা ও নওগাঁর  আত্রাইতে বাংলাভাই পরিচালিত ‘চরমপন্থীবিরোধী অভিযানে’ সক্রিয়ভাবে অংশ নেন।