২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নেত্রী হেনা দাস হাসপাতালে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সদস্য ও বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী হেনা দাস গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 07:26 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

সোমবার সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

গত ১৭ মার্চ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক ভবনে মেয়ের বাসায় মাথা ঘুরে পড়ে যান তিনি। এর পরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের তৃতীয় তলায় ৩০৪ নং কেবিনে আছেন।