হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মান্নান ভুঁইয়া
বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া হাসপাতালে একদিন ভর্তি থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরেছেন।
সোমবার সকালে অসুস্থবোধ করায় তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার ডায়বেটিসের মাত্রা বেড়ে গিয়েছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকরা নফহবংি২৪.পড়স -কে জানান, মান্নান ভুঁইয়ার শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে। তাকে বাসায় কয়েকদিন পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
বিএনপির সহ--দপ্তর সম্পাদক আহমেদ মূসা নফহবংি২৪.পড়স কে জানান, দলের মহাসচিব কয়েকদিন পূর্ণ বিশ্রাম নেবেন। সেজন্য তাঁর বাসায় দলের নেতা--কর্মী ও শুভাকাঙ্খীদের ভিড় না করার জন্য অনুরোধ করা হয়েছে।
