বাগমারায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির ৫ সদস্য গ্রেপ্তার
রাজশাহীর বাগমারায় পুলিশ মঙ্গলবার ভোরে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল -- লাল পতাকা) পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।
বাগমারা থানা পুলিশ উপজেলার মাড়িয়া ও গাঙ্গো পাড়ায় ভোরে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন মাড়িয়া গ্রামের সোলায়মানের ছেলে রফিকুল ইসলাম, লবাই প্রামাণিকের ছেলে আমজাদ হোসেন, জুম্মনের ছেলে জবান আলী ও গাঙ্গো পাড়ার মোসলেমের ছেলে মাহবুর রহমান, কুমোর প্রামাণিকের ছেলে আবদুর রহিম।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারোয়ার জানান, আটককৃতরা একাধিক মামলার পলাতক আসামী ও পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। দীর্ঘদিন পালিয়ে থাকার পর তারা বাড়িতে ফিরে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
ওসি জানান, থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
