পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
পটুয়াখালী-- কুয়াকাটা মহাসড়কের মোহাম্মদপুর এলাকায় সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
এরা হলেন মো, বশির ও মো. জামাল হোসেন।
পটুয়াখালী সদর থানার এসআই ইদ্রিস জানিয়েছেন, রাত ৯টার দিকে দ্রুতি পরিবহনের একটি ঢাকাগামী বাস (ঢাকা মেট্রো--ব--০৯৮৬) সাইকেল আরোহী ওই দুই ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বশির মারা যায়। মুমূর্ষু অবস্থায় জামালকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে লেবুখালী ফেরীঘাটে তিনিও মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে বাসের চালক শাহজাহানকে আটক করেছে। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
