২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে স্কুলশিক্ষিকা ধর্ষিত, এক ধর্ষক আটক

-সিলেটের জকিগঞ্জে স্কুলশিক্ষিকা এক তরুণীকে এনজিওতে চাকরি দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেছে দুই যুবক। স্থানীয় জনতা একজনকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 04:33 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জবাজারে সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।

ধর্ষিত স্কুল শিক্ষিকাকে মঙ্গলবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সোমবার বেলা ৩ টায় জকিগঞ্জ কালীগঞ্জ বাজারের তান্নি ফার্মেসির মালিক ও উপজেলা স্বাস্থ্য সহকারী আশরাফ আহমদ (৩৫) স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে (২৪) মোবাইল ফোনে জানায়, এখনই ফার্মেসিতে আসলে তাকে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় ভালো বেতনে চাকরি দেওয়া হবে। স্কুলশিক্ষিকা ফোন পেয়ে তাৎক্ষণিক ওই ফার্মেসিতে আসেন। আশরাফ তাকে রাইসিয়া কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসায় নিয়ে যায়।

সেখানে ওষুধ কোম্পানি ‘গেকো’র বিক্রয় প্রতিনিধি কবিরুল হাসান (৩০) ভাড়া থাকেন। স্কুলশিক্ষিকাকে ওই বাসায় নিয়ে কবির ও আশরাফ তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে তার চিৎকারে প্রতিবেশীসহ বাজার এলাকার লোকজন জড়ো হয়ে বাসাটি ঘিরে রাখেন। এ সময় আশরাফ বাসার পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

প্রায় ঘণ্টাখানেক পর স্থানীয় জনতা বাসার দরজা ভেঙে স্কুলশিক্ষিকাকে উদ্ধার করেন ও কবিরুল হাসানকে হাতেনাতে ধরে গণধোলাই দেন। রাত ৮ টায় কবিরুলকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদেন্দু ভট্টাচার্য নফহবংি২৪.পড়স কে বলেন, “এ ব্যাপারে ধর্ষিতার বাবা বাদী হয়ে দুই জনকে আসামি করে একটি মামলা করেছেন। একজনকে জনতা আমাদের হাতে তুলে দিয়েছে , অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।”