নাজমুল হুদার জামিন আবেদন নামঞ্জুর
-বিশেষ ক্ষমতা আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় ব্যারিস্টার নাজমুল হুদার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের দায়রা জজ মো. মমিনুল্লাহ মঙ্গলবার জামিন নামঞ্জুরের এ আদেশ দেন।
গত ৫ ফেব্র“য়ারি সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদাকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেফতারের সময় যৌথবাহিনী বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করে।
জামিন আবেদনের শুনানিতে নাজমুল হুদার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মো. রজ্জব হোসেন বলেন, রাজনৈতিকভাবে হেয় করার জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। জব্দ করা বৈদেশিক মুদ্রা তার স্ত্রী সিগমা হুদার। সিগমা হুদা জাতিসংঘের বিশেষ প্রতিবেদক নিযুক্ত হওয়ায় প্রায়ই তাকে দেশের বাইরে যেতে হয়। এ কারণে মুদ্রাগুলো তার বাসায় রক্ষিত ছিল।
