বাঘায় র্যাবের গুলিতে সন্ত্রাসী নিহত
রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর এলাকায় বুধবার র্যাবের গুলিতে মাসেম নামের এক সন্ত্রাসী মাসেম নিহত হয়েছে বলে র্যাব দাবি করেছে।
নাম প্রকাশ না করার শর্তে র্যাব এর একটি সূত্র জানায়, বুধবার ভোররাতে চরঞ্চালের একটি সন্ত্রাসী বাহিনী বড় অপারেশনের প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে র্যাব ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব গুলি চালালে মাসেম গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে বাঘা হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে র্যাব একটি রিভলবার উদ্ধার করে।
মাসেমের বাড়ি বাঘার কারারী নওশেরা গ্রামে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাসেম লালচাঁন বাহিনীর সক্রিয় সহযোগী হিসেবে বাঘায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বাঘা থানায় এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট তৈরি করে নিহতের লাশ মর্গে পাঠানো হবে।
