আগস্ট মাসে ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু হতে পারে
নির্বাচন কমিশন আগস্ট মাস নাগাদ মাঠ পর্যায়ে ছবি সহ ভোটার তালিকার কাজ শুরু করতে পারে। একই সঙ্গে সরকারি উদ্যোগে জাতীয় পরিচয়পত্রও তৈরী করা হবে।
কমনওয়েলথ মহাসচিব ডন ম্যাককিনন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টিএম শামসুল হুদার সঙ্গে বুধবার সকালে দেখা করার পর সিইসি স্াংবাদিকদের বলেন, ভোটার তালিকা তৈরী করার প্রত্রিয়া, চলছে মাঠ পর্যায়ে কাজ শুরু করতে চার--পাঁচ মাস সময় লাগবে।
শামসুল হুদা বলেন, ছবিসহ ভোটার তালিকা তৈরী করার জন্য তিনশ থেকে সাড়ে তিনশ কোটি টাকার আর্ন্তজাতিক দরপত্র ডাকা হবে। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের জন্য সরকারি উদ্যোগে তথ্য সংগ্রহ করা হবে।
সিইসি জানান, জাতীয় পরিচয়পত্র হয়ে গেলে ভোটার পরিচয়পত্রের দরকার নেই। কারণ জাতীয় পরিচয়পত্র দিয়েই ভোটার পরিচয়পত্রের কাজও চলবে।
তবে ম্যাককিনন সাংবাদিকদের কিছু বলেননি।
