২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ‘কিলার মোস্তাক’সহ দুই জেএমবি সদস্য আটক

নওগাঁর ধামইরহাট উপজেলার রসপুর এলাকা থেকে বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী মোস্তাফিজুর রহমান ওরফে কিলার মোস্তাক ও আবদুল কুদ্দুসকে আটক করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 02:24 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

মঙ্গলবার গভীর রাতে আত্রাই ক্যাম্পের র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ওই দুই জেএমবি সদস্যকে আটক করে। বুধবার তাদের বাগমারা থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব সূত্র জানায়, কিলার মোস্তাক বাংলা ভাইয়ের বিভিন্ন অপারেশনে নেতৃত্ব দিয়েছিল। এ কারণেই সে বাগমারা এলাকায় জেএমবির অপারেশনাল কমান্ডার নামে পরিচিত ছিল। বাংলাভাই আটক হওয়ার পর মোস্তাক বাগমারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা গোলাম সারোয়ার জানান, আটককৃতদের বিরুদ্ধে বাগমারা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর সব প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। বৃহস্পতিবারই দিনের কোন এক সময়ে তাদের আদালতে পাঠানোর কথা।