প্রতারণার অভিযোগে জাবি কর্মকর্তা বরখাস্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার এক প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন জানান, চাকরি প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে টেলিফোন অফিসের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মোতালেবকে বরখাস্ত করা হয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যাপারে তদন্ত কমিটি করা হবে।
সূত্র জানায়, আব্দুল মোতালেব বিশ্ববিদ্যালয়ের নিুমান সহকারীর চাকরি দেওয়ার বিনিময়ে মোশাররফ হোসেন নামে একজনের কাছে দেড় লাখ টাকা দাবি করেন। এজন্য তিনি অগ্রিম নেন ৯০ হাজার টাকা।
পরে চাকরি না পেয়ে মোশাররফ টাকা ফেরত চান। এক পর্যায়ে তিনি লিখিত অভিযোগ করেন রেস্ট্রিারের কাছে।
